পঞ্চগড়ে মাধ্যমিক বিদ্যালয়ে ইন্টারনেট মডেম প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট ই-মেইল সম্পর্কে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে পঞ্চগড় জেলা প্রশাসন মাধ্যমিক বিদ্যালয়গুলোয় অর্ধেক মূল্যে কম্পিউটার, বিনামূল্যে ইন্টারনেট সংযোগসহ মডেম বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় সম্প্রতি জেলার ৭০টি মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে ইন্টারনেট সংযোগসহ মডেম বিতরণ করা হয়। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমীতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক বনমালী ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের কার্যনির্বাহী পরিচালক মো. মাহফুজুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান। এর আগে জেলা প্রশাসন ইন্টারনেট সংযোগসহ জেলার ২৬টি মাধ্যমিক বিদ্যালয়ে অর্ধেক মূল্যে কম্পিউটার বিতরণ করে। জেলা প্রশাসক বনমালী ভৌমিক জানান, জেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়কে তথ্যপ্রযুক্তির আওতায় আনা হচ্ছে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের কম্পিউটার জানার পাশাপাশি ইন্টারনেট ই-মেইলের ব্যবহার শেখানো হবে। প্রয়োজনীয় তথ্য ডাউললোড করতে পারবে। এ ছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে বিনামূল্যে দেড় মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। —পঞ্চগড় প্রতিনিধি