পঞ্চগড়ে হচ্ছে হাইটেক পার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অচিরেই পঞ্চগড়ে হাইটেক পার্ক গড়ে তোলা হবে। এ জন্য প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পার্ক নির্মাণপ্রক্রিয়াও চলমান আছে। শিগগিরই তা বাস্তবায়ন হবে। তবে এর জন্য আগে দক্ষ জনবল তৈরি করতে কাজ করছে আইসিটি মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনলাইনে আয়বিষয়ক এক মতবিনিময় সভায় এ তথ্য জানান আইসিটি-সচিব নজরুল ইসলাম খান। সভায় আইসিটি-সচিব বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে আউটসোর্সিংয়ের কাজ করে ালো আয় করা সম্ভব।’ দেশে ইন্টারনেট সংযোগের গতি বাড়াতে তৃতীয় প্রজন্মের (থ্রিজি) নেটওয়ার্ক বাড়ানোর পক্ষে মত দেন তিনি। জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় পুলিশ সুপার আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) খন্দকার আজিম আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শামসুল আজম, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের উদ্যোক্তা, শিক্ষক ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।এর আগে তিনি পঞ্চগড় সার্কিট হাউসের সভাকক্ষে অনলাইনে আয় বিষয়ে পাঁচ দিনব্যাপী ‘লার্নি অ্যান্ড আর্নিং’ প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। —পঞ্চগড় প্রতিনিধি