পঞ্চগড়ের ডিজিটাল প্রামাণ্যচিত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমবারের মতো ডিজিটাল প্রামাণ্যচিত্রের সিডি আমাদের পঞ্চগড় প্রকাশিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগীয় কমিশনার মো. হাফিজুর রহমান ভূঞা এই সিডির উদ্বোধন করেন।পঞ্চগড় জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে জেলা প্রশাসন এই সিডি তৈরি করেছে। সিডির গ্রন্থনা ও পরিকল্পনা করেন জেলা প্রশাসক বনমালী ভৌমিক। ৩০ মিনিটের ডিজিটাল প্রামাণ্যচিত্রের এই সিডিতে পঞ্চগড়ের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি কালচার, জীবনযাত্রা, পরিবেশ, নদী, কৃষিসহ নানা বিষয় তুলে ধরা হয়েছে। —পঞ্চগড় প্রতিনিধি