পটিয়ায় ভোট সংগ্রহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে গত শনিবার অনুষ্ঠিত গণিত প্রতিযোগিতায় সুন্দরবনের পক্ষে ভোট সংগ্রহ করা হয়। এর আয়োজন করে ‘সাড়া দাও বাংলাদেশ’ নামের সংগঠন। সাড়া দাও বাংলাদেশের মিল্টন দাশ বলেন, ‘আমাদের লক্ষ্য সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে বিজয়ী করা।আর তাই আমরা গ্রামগঞ্জে ভোট সংগ্রহ কার্যক্রমকে ছড়িয়ে দিতে চাই। পটিয়ায় আমরা শিক্ষার্থীদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি।’ দিনব্যাপী ভোট সংগ্রহ কার্যক্রমে সহযোগিতা করে মিডিয়াগ্রাফি। —নিজাম সিদ্দিকী, চট্টগ্রাম অফিস