পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওপেন সোর্স নেটওয়ার্ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রযুক্তির দুনিয়ায় কম্পিউটার প্রোগ্রামিং কাজের চাহিদা আগের চেয়ে বেড়েছে অনেক। যার মধ্যে মুক্ত সফটওয়্যারের কাজের পরিমাণ বেশি। মুক্ত সফটওয়্যার সম্পর্কে জানা এবং এর কার্যক্রমের মাধ্যমে এসব কাজ করা সহজ হবে। সম্প্রতি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিএসটিইউ) কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে আয়োজিত মুক্ত সফটওয়্যারবিষয়ক আলোচনা সভায় এসব কথা বলা হয়। আলোচনা সভায় মুক্ত সফটওয়্যারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সহসভাপতি হুমায়ূন কবীর। আলোচনা অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের ডিন আলী আজগর ভূঁইয়াকে উপদেষ্টা, কম্পিউটার ও যোগাযোগ প্রকৌশল বিভাগের প্রভাষক মো. কামরুল হাসানকে আহ্বায়ক এবং ফয়সালকে শিক্ষার্থী সমন্বয়ক করে কমিটি ঘোষণা করা হয়। —নুরুন্নবী হাছিব