পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি থেকে শুরু হবে।
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সম্মেলনকক্ষে ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও উপাচার্য মো. শামসুদ্দীনের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক মো. মাহফুজুর রহমান এ কথা জানিয়েছেন।
এর আগে ৬ ও ১৭ ডিসেম্বর দুবার ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারিত হয়। পরে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা অবরোধ ও হরতালের কারণে ভর্তি পরীক্ষা স্থগিত হয় ।