পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে ই-লার্নিং প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ডিজিটাল পদ্ধতিতে চালু করতে যাচ্ছে ইলেকট্রনিক লার্নিং (ই-লার্নিং) প্রকল্প। সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের বিশেষজ্ঞ লিউকে মাউবে ও মাহবুবুর রহমান সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে এ প্রকল্পের কারিগরি দিক যাচাই-বাছাই করেন। তাঁরা ই-লার্নিংয়ে প্রয়োজনীয় প্রযুক্তিগত যন্ত্রপাতি স্থাপনের জন্য কক্ষ নির্বাচন করেন। এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান আ ক ম মোস্তফা জামান, এ কে এম আবদুল আহাদ বিশ্বাস, আহমেদ পারভেজ, মো. সামসুজ্জোহা ও মো. নুরুল আমিন। জানা গেছে, এ বছরের শেষ নাগাদ এই প্রশিক্ষণ শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের পাশাপাশি দুর্যোগের শিকার স্থানীয় জনসাধারণকে এ বিষয়ে অবহিতকরণ ও দুর্যোগ মোকাবিলার ডিজিটাল পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া হবে। —মেহেদী হাসান, পবিপ্রবি প্রতিনিধি