পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে ওয়াইফাই চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আনুষ্ঠানিকভাবে ওয়াইফাই নেটওয়ার্কের চালু করা হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ সাখাওয়াত হোসেন বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার সম্মুখে এ নেটওয়ার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গরূপে ডিজিটাল করার অংশ হিসেবে ওয়াইফাই নেটওয়ার্ক চালু করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে কেন্দ্রীয় গ্রন্থাগারসহ পার্শ্ববর্তী ১০০ মিটার এলাকা এ নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন রবিউল হক, মাৎস্যবিজ্ঞান অনুষদের কোর্স সমন্বয়কারী সুলতান মাহমুদ, রেজিস্ট্রার মো. নওয়াব আলী, কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক শামসুজ্জামান সবুজ, মার্কেটিং বিভাগের ইমরানুল ইসলামসহ অনেকে। —মেহেদী হাসান, পবিপ্রবি প্রতিনিধি