পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল শ্রেণীকক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আগামী এক বছরের মধ্যে ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার অংশ হিসেবে শ্রেণীকক্ষকে ডিজিটাল করা হয়েছে। ডিজিটাল শ্রেণীকক্ষের জন্য সব কক্ষে ল্যাপটপ কম্পিউটার সরবরাহ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর স্থাপন করা হয়েছে। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্ভিদ প্রজনন বিভাগের শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়া প্রজেক্টর চালুর মাধ্যমে ডিজিটাল শ্রেণীকক্ষ প্রোগ্রামের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়ন ও যুগপোযোগী করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ অবিলম্বে নেওয়া হবে। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক রবিউল হক ও কম্পিউটার ও যোগাযোগ প্রকৌশল বিভাগের প্রভাষক শামসুজ্জামান। —মেহেদী হাসান, পবিপ্রবি প্রতিনিধি