পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে তথ্যপ্রযুক্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত শনিবার হয়ে গেল তথ্যপ্রযুক্তি উৎসব।আইটি কার্নিভাল নামের এ উৎসব আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগ। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ সাখাওয়াত হোসেন এর উদ্বোধন করেন।সিএসই অনুষদের ডিন মো. আলী আজগর ভূইয়ার সভাপতিত্বে একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।সভায় বক্তৃতা করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক হুমায়ুন কবির, পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নওয়াব আলী, সহকারী অধ্যাপক মো. কামরুল হাসান। উদ্বোধনের পর কম্পিউটার ল্যাবে প্রোগ্রামিং প্রতিযোগিতা শুরু হয়। একই সময় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে বিভিন্ন প্রকল্প প্রদর্শন করা হয়। বেলা দুইটায় কম্পিউটার ল্যাবে শিক্ষার্থীদের অংশগ্রহণে গেম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আন্তবিশ্ববিদ্যালয় আইটি কার্নিভ্যালের প্রদর্শনীতে শিক্ষার্থীদের ১৫টি প্রকল্প দেখানো হয়। প্রোগ্রামিং প্রতিযোগিতায় ১৯টি গ্রুপে মোট ৫৭ জন প্রতিযোগী প্রতিদ্বন্দ্বিতা করে। এ ছাড়া গেম প্রতিযোগিতায় ৮২ জন শিক্ষার্থী অংশ নেন। —পটুয়াখালী প্রতিনিধি