পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে হলো প্রোগ্রামিং প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি সংগঠন সাইটের উদ্যোগে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে আন্তবিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ সাখাওয়াত হোসেন। প্রতিযোগিতায় ১৫টি দলের ৪৫ জন শিক্ষার্থী অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষক এস এম তাওহিদুল ইসলাম, শামসুজ্জামান ও সাইটের সহসভাপতি মাজহারুল ইসলাম।প্রতিযোগিতায় বিজয়ী দলগুলো হলো প্রথম উইন্ডোজ ৭ (রেজওয়ান খান, অমিত কুমার ও তরুণ কুমার), দ্বিতীয় ইউনিক্স (অঞ্জন দেবনাথ, ফিরোজ আহমেদ ও কে এ ইমতিয়াজ) এবং তৃতীয় জেটুএমই (মেহেদী হাসান, মামুনুর রহমান ও আশিকুর রহমান)। —পটুয়াখালী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা