পটুয়াখালীতে হ্যাকিংয়ের কবলে ই-মেইল ঠিকানা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বেশ কয়েকজন শিক্ষার্থী ও সাংবাদিকদের ই-মেইল ঠিকানা বেদখল অর্থাত্ হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে।ই-মেইল ঠিকানার পাশাপাশি অনেকের ফেসবুক অ্যাকাউন্টেও হ্যাকিং হয়েছে।গত সোমবার রাতে একটি জাতীয় দৈনিক পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মশিউর রহমান ই-মেইল খুলতে গিয়ে ব্যর্থ হন। কিছুক্ষণ পর আরেকজন সাংবাদিকও তাঁর ই-মেইল খুলতে পারেননি। গোপন প্রশ্নের মাধ্যমে ই-মেইল পুনরুদ্ধার করতে গেলেও তাঁরা ব্যর্থ হন। তাঁরা দুজনই স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করেছেন। কয়েক দিন আগে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ছাত্র শাহাদাত হোসেনের ই-মেইল ঠিকানাও হ্যাক হয়ে গেলেপুনরুদ্ধার করা সম্ভব হয়নি। তিনি এ ব্যাপারে দুমকি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। একই অনুষদের শিক্ষার্থী সুদীপ্ত কুমার, ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থী আবদুল্লাহ আল মাসুদের ই-মেইল ঠিকানাও হ্যাকিংয়ের শিকার হয়েছে। ই-মেইলের পাশাপাশি তাঁদের অনেকেরই ফেসবুক হ্যাক হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের ই-মেইল ব্যবহারকারীদের আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে পবিপ্রবির যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের সভাপতি জামালহোসেন প্রথম আলোকে বলেন, ই-মেইল ঠিকানা নিয়ে যেসব ঘটনা ঘটছে সেসব দেখে হ্যাকিং মনে হচ্ছে।তবে এখনও হ্যাকিং রোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। —মেহেদী হাসান, পবিপ্রবি সংবাদদাতা