পড়ার বিষয় পর্যটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক আড্ডায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা
এক আড্ডায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা

দেশের মানুষ ভ্রমণপিয়াসী হয়ে উঠেছে। এ জন্য পর্যটনে প্রয়োজন পড়েছে দক্ষ জনবলের। আর তাই সেজন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে এই বিষয়ের উচ্চতর পাঠ। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে। এ ছাড়াও স্বল্পমেয়াদি ও ডিপ্লোমা কোর্স করা যেতে পারে সরকারি ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট থেকে।

২০০৭ সালে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে অনার্স করার সুযোগ। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের আওতাভুক্ত। এ ক্ষেত্রে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক পড়তে চাইলে এইচএসসির পর গ ও ঘ ইউনিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। যোগাযোগ: ডিপার্টমেন্ট অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়। ফোন: ৯৬৬১৯০০ এক্স. ৮৬৯১/৮৬৯২, ই-মেইল: [email protected], ওয়েব: www.univdhaka.edu

বেসরকারি বিশ্ববিদ্যালয়

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ধানমন্ডি, ঢাকা, ফোন: ৯১৩৮২৩৪-৫, ৯১৩৬৬৯৪, ৯১১৬৭৭৪, ০১৭১৩৪৯৩০৫০, ০১৭১৩৪৯৩০৫০, ওয়েব: www.daffodilvarsity.edu.bd
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ওয়েবসাইট: www.wub.edu.bd

প্রাইমএশিয়া ইউনিভার্সিটি বনানী, ঢাকা, ফোন: ৯৮২২১৩৩, ৯৮২১৪৯৮, ওয়েবসাইট: primeasia.edu.bd

দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ , মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, ফোন: ৯১১৭৪৫৪-১০০, ওয়েবসাইট: www.pub.ac.bd

এ ছাড়া আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি), ইবাইস ইউনিভার্সিটি, ইউরোপিয়ান ইউনিভার্সিটি, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা ও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিসহ বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে পড়ার সুযোগ রয়েছে।

স্বল্পমেয়াদি কোর্সের জন্য

ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট: প্রতিষ্ঠানটিতে চারটি বিষয়ের ওপর কোর্স করানো হয়। যার মধ্যে ট্যুরিজম ও হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে চালু আছে ডিপ্লোমা কোর্স। এ ছাড়া ন্যাশনাল সার্টিফিকেট কোর্সে পড়ানো হয় ছয়টি বিষয়ের ওপর। আর আছে পেশাগত শেফ কোর্স। ডিপ্লোমা ইন ট্যুরিজম ম্যানেজমেন্ট কোর্সটি এক বছর মেয়াদি। যে কোর্সটির জন্য খরচ পড়বে ৮০ হাজার টাকা।

অন্যদিকে দুই বছরে মেয়াদি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট প্রোগ্রামে খরচ পড়বে এক লাখ ৬০ হাজার টাকা। এইচএসসি সমমান পাস যেকোনো শিক্ষার্থী লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে ভর্তি হতে পারেন ডিপ্লোমা কোর্স দুটিতে। যোগাযোগ: ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট, ৮৩-৮৮ মহাখালী, ঢাকা-১২১২।

ফোন: ৯৮৯৯২৮৯, ৯৮৯৯২৯১, ৯৮৯৯০৭২, ই-মেইল: [email protected], ওয়েব: www.nhtti.org