পথে পথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে—গলা ফাটিয়ে সব বন্ধু গাইতে থাকলাম। সামনে বিশাল জলরাশি। ছোট ছোট ডিঙ্গি নৌকার স্রোত পোষ মানানোর খেলা চলছে। নরসিংদী মেঘনার পাড়ে সন্ধ্যার আড্ডা বেশ জমে উঠেছিল। সামনে সাগর ছিল না। তবে মাথায় ছিল দুনিয়ার চিন্তা। পরদিনই হবে নরসিংদী ইন্টারনেট উৎসব। তাই ২১ তারিখ বিকেলে বন্ধুরা মিলে মিটিং-মিছিল করে ঠিক করলাম কার কী দায়িত্ব। তার পরই চলে গেলাম মেঘনার পাড়। নিজেদের মধ্যে চলল নানা পরিকল্পনা আর উদ্যমী গান।— বিবর্ধন রায়