পদ ছাড়লেন রিমের দুই প্রধান কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্ল্যাকবেরি নির্মাতা রিসার্চ ইন মোশনের (রিম) কো চিফ এক্সিকিউটিভ মাইক ল্যাজারডিস ও জিম বাসিলি তাঁদের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠানটির নড়বড়ে অবস্থা থেকে উত্তরণে রদবদলের অংশ হিসেবেই সরে গেলেন এ দুজন।১৯৮৪ সালে মাইক ল্যাজারডিস প্রতিষ্ঠা করেছিলেন রিম। তিনি কো চিফ এক্সিকিউটিভ পদ ছেড়ে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। জিম বাসিলি রিম বোর্ডে সদস্য হিসেবে থাকলেও কোনো দায়িত্ব তাঁর ওপর থাকছে না।রয়টার্স জানিয়েছে, রিমের চিফ অপারেটিং অফিসার (সিওও) থর্সটেন হেইন্স তাদের বদলি হিসেবে কাজ করবেন।উল্লেখ্য, ২০১১ সাল থেকেই রিমের তৈরি পণ্যের বিক্রি কমতে থাকে। শেয়ারের দামও কমে যায়। অ্যাপল ও গুগলের মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছিল রিম। বিনিয়োগকারীরা পরিকল্পনা পরিবর্তনের জন্য রিমের ওপর চাপ দিচ্ছিলেন।পদ ছেড়ে দেওয়া প্রসঙ্গে ল্যাজারডিস বলেন, ‘প্রতিটি সফল কোম্পানির ক্ষেত্রেই এমন কিছু সময় আসে, যখন প্রতিষ্ঠাতার মনে হয় নতুন নেতৃত্বের হাতে পরিচালনার ভার ছেড়ে দেওয়া উচিত। আমি ও জিম তাই বোর্ডে চলে যাচ্ছি। আমরা মনে করছি, নতুন নেতৃত্বের হাতে পরিচালনার ভার ছেড়ে দেওয়ার সময় এসে গেছে।’