পদচ্যুত হলেন ইয়াহুর প্রধান নির্বাহী বার্টজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেট জায়ান্ট ইয়াহুর প্রধান নির্বাহীর (সিইও) পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ক্যারল বার্টজকে। ওয়ালস্ট্রিট জার্নালের বরাত দিয়ে ইকোনমিক টাইমস আজ বুধবার এ সংবাদ জানিয়েছে।প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) টিম মোরসকে ক্যারল বার্টজের স্থলাভিষিক্ত করা হয়েছে।২০০৯ সালে ক্যারল বার্টজ ইয়াহুর প্রধান নির্বাহী হিসেবে যোগ দেন। যোগ দেওয়ার পর থেকেই তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন সংস্কারের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছিলেন। তিনি পুরো প্রতিষ্ঠানটির উচ্চপর্যায়ে বিভিন্ন পরিবর্তনও এনেছিলেন। ব্যয় সংকোচনের নানা পদক্ষেপও তিনি তাঁর সময়কালে নিয়েছিলেন।একটি বিশেষ সূত্রে জানা গেছে, বার্টজকে ফোন করে তাঁর পদচ্যুতির কথা জানিয়ে দেওয়া হয়। কারণ হিসেবে বার্টজকে বলা হয়, ‘পরিবর্তনের প্রয়োজনীয়তা’র কথা। ইয়াহুর বোর্ড চেয়ারম্যান রয় বস্টক বার্টজকে ফোন করেছিলেন।গত জুনে ইয়াহুর শেয়ারের দাম ক্রমাগত কমে যাওয়ার জন্য বার্টজ শেয়ার হোল্ডারদের তোপের মুখে পড়েছিলেন। তাঁদের চাপেই ইয়াহু বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করছে বিভিন্ন প্রযুক্তিবিষয়ক ব্লগ ও ওয়েবসাইট।