পদত্যাগ করলেন সনির প্রধান নির্বাহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানি ইলেকট্রনিকস জায়ান্ট সনি করপোরেশনের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী (সিইও) স্যার হাওয়ার্ড স্ট্রিংগার পদত্যাগ করেছেন। তাঁর জায়গায় আসছেন সনির প্রযুক্তিবিদ কাজো হিরাই। সনি কর্তৃপক্ষ বুধবার তাঁর পদত্যাগের খবর দিয়েছে।হাওয়ার্ড স্ট্রিংগার প্রেসিডেন্ট এবং সিইও পদ ছাড়লেও চলতি বছরের জুন মাস থেকে তিনি বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এ বছরের এপ্রিল মাস থেকে সিইও এবং প্রেসিডেন্টের দায়িত্ব বুঝে নেবেন কাজো হিরাই। দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হাওয়ার্ড স্ট্রিংগার বলেন, ‘আমি সবদিক থেকেই কাজো কে সাহায্য করতে প্রস্তুত। সে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি আর এখনই পরিবর্তনের আসল সময়।’৫১ বছর বয়সী কাজো হিরাই ১৯৯০ সালে প্লেস্টেশন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এ ছাড়া পুরো ক্যারিয়ার জুড়ে তিনি সনির ভিডিও গেম, মুভি, মিউজিক এবং অন্যান্য সফটওয়্যার ব্যবসা নিয়ে কাটিয়েছেন।হিরাই বলেন, ‘স্যার হাওয়ার্ডের গত সাত বছরের তুলনায় সনির জন্য এখন বেশি চ্যালেঞ্জিং সময়। আমরা এখন কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে আছি।’জাপানি এ প্রতিষ্ঠানটি তাদের গেম কনসোল এবং ব্রাভিয়া মডেলের টেলিভিশন বিক্রির ক্ষেত্রে ক্ষতির মুখে পড়ে নাজুক অবস্থায় রয়েছে।