প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনপ্রিয় কম্পিউটার ও ভিডিও গেমস সিমস-এ এবার দেখা যাবে পপ সঙ্গীতশিল্পী কেটি পেরিকে। গেমটির নির্মাতা প্রতিষ্ঠান ইলেট্রনিক আর্টসের (ইএ) সঙ্গে চুক্তি হয়েছে কেটির। নিত্যদিনের জীবনের নানা কিছু নিয়েই তেরি হয়েছে সিমস গেমটি। গেমটির চরিত্ররা হলেন এক এক জন সিম। ‘সবসময় নিজেকে কার্টুনের চরিত্র মনে হত আমার। এখন হয়ে গেলাম সিম।’এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন কেটি। আগামী মার্চেই বাজারে আসবে ‘দ্য সিমস থ্রি: শোটাইম’ গেমটি। কেটি পেরি থিমের নানা কিছ ুএবার দেখা যাবে গেমটিতে।এর জন্য বিশেষ আসবাব, চুলের স্টাইল, পোশাক, অনুষঙ্গ তৈরিতে ব্যসত্ম এখন কেটি।এর আগে ফার্মভিল গেমটির নির্মাতা পত্রিষ্ঠান জিংগার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে অ্যালবাম মুক্তি দিয়েছিলেন লেডি গাগা। —বিলবোর্ড অবলম্বনে রুহিনা তাসকিন