পবা উপজেলা পরিষদের কাছে অনলাইনে সেবা প্রকল্প হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পবা উপজেলা পরিষদের কাছে অনলাইনে সেবা প্রদান প্রকল্প হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান। পবা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত, রাজশাহীর জেলা প্রশাসক আবদুল হান্নান, দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান আবদুল মজিদ, নওহাটা পৌরসভার মেয়র আবদুল গফুর। বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কমল রঞ্জন দাস, হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নওহাটা কলেজের অধ্যক্ষ আশরাফ আলী দেওয়ান ও সারোয়ার জাহান প্রমুখ।অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন বক্তা রাজশাহী অঞ্চলের ইন্টারনেট-সেবার গতি বাড়ানোর বিষয়ে মেয়রের দৃষ্টি আকর্ষণ করলে মেয়র বলেন, এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হবে। —নিজস্ব প্রতিবেদক, রাজশাহী