পরবর্তী প্রজন্মের ডিসপ্লে!
সম্প্রতি নতুন প্রযুক্তির ডিসপ্লেযুক্ত পণ্য বাজারে এনেছে প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান এইচটিসি ও শার্প। প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা এই নতুন ডিসপ্লে প্রযুক্তিকে পরবর্তী প্রজন্মের বলে দাবি করেছেন। খবর বিবিসির।এইচটিসির তৈরি `জে বাটারফ্লাই ফোন' নামের স্মার্টফোনটিতে ব্যবহূত পঁাচ ইঞ্চি মাপের ডিসপ্লে ও শার্পের অ্যাকুয়াস প্যাডে ব্যবহূত ইগজো প্রযুক্তিটিই পরবর্তী প্রজন্মের ডিসপ্লে প্রযুক্তি।এইচটিসি জানিয়েছে,`জে বাটারফ্লাই ফোন' নামের স্মার্টফোনে ব্যবহূত পঁাচ ইঞ্চি মাপের ডিসপ্লের প্রতি ইঞ্চিতে ৪৪০ পিক্সেল ঘনত্ব রয়েছে। এর ফলে ছবির রেজুলেশন হবে অনেক বেশি উন্নত। বর্তমানে বাজারে থাকা অ্যাপলের আইফোন, স্যামসাং গ্যালাক্সি এস৩ ও এলজির স্মার্টফোনের চেয়েও উন্নত রেজুলেশন দেখাবে এইচটিসির নতুন স্মার্টফোনটি।এ প্রসঙ্গে শার্প জানিয়েছে, অ্যাকুয়াস প্যাডে ব্যবহূত ইগজো প্রযুক্তি প্রথমবারের মতো ব্যবহূত হচ্ছে, যাতে উন্নত রেজুলেশনের ছবি দেখায় এবং তা কম শক্তিতেই চলে।