পরবর্তী প্রজন্মের মোবাইল ক্যামেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্টফোনের ক্যামেরার জন্য নতুন একধরনের রাসায়নিক আইরিশ তৈরি করেছেন জার্মানির গবেষকেরা। তাঁরা আশা করছেন, এ উদ্ভাবনের ফলে স্মার্টফোন ও ট্যাবলেটের জন্য নতুন প্রজন্মের ক্ষুদ্র ক্যামেরা তৈরি করা সম্ভব হবে। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।
গবেষকেরা জানিয়েছেন, প্রচলিত ক্যামেরায় অ্যাপারচার পরিবর্তনে মেকানিক্যাল ব্লেড ব্যবহূত হয়। কিন্তু এই মাইক্রো আইরিশে থাকা স্বচ্ছ কেমিক্যাল রিং থাকায় অ্যাপারচার পরিবর্তন ও ডেপথ অব ফোকাসের কাজ সহজ হবে।
গবেষকেরা জানিয়েছেন, ক্যামেরার আইরিশ নিয়ে আরও গবেষণা করবেন তাঁরা।