পরবর্তী প্রজন্মের মোবাইল চিপ তৈরি করবে ইনটেল
ট্যাবলেট ও স্মার্টফোনের উপযোগী চিপ তৈরি করবে চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল। প্রতিষ্ঠানটির ভাষ্য, পরবর্তী প্রজন্মের নতুন চিপটি বাজারে কোয়ালকমের তৈরি চিপের সমকক্ষ হবে। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।কম্পিউটারের ক্ষেত্রে বাজারে শীর্ষ অবস্থানটি ইনটেলের হলেও মোবাইল বাজারে এখনও আধিপত্য দেখাতে পারেনি ইনটেল। গতকাল সোমবার সান ফ্রান্সিসকোতে ২২ ন্যানোমিটার ‘সিস্টেম-অন-আ চিপ’ তৈরির তথ্য জানিয়েছে। ২০১৩ সাল নাগাদ এ চিপটি বাজারে আনতে পারবে প্রতিষ্ঠানটি।বর্তমানে মোবাইল প্ল্যাটফর্মের জন্য ইনটেল ৩২ ন্যানোমিটার প্রযুক্তির চিপ তৈরি করে। কোয়ালকম তৈরি করে ২৮ ন্যানোমিটার চিপ, এনভিডিয়া ৪০ ন্যানোমিটার প্রযুক্তির চিপ তৈরি করে।প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, কম্পিউটারের জন্য সিলিকনের ওপর ২২ ন্যানোমিটার চিপ তৈরি করেছে ইনটেল। তবে মুঠোফোনের জন্য এ ধরনের চিপ তৈরি করা কঠিন।