পরশ্রীকাতরতার ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্যের সুখ-সমৃদ্ধি দেখে অনেকেই হীনম্মন্যতার বোধে আক্রান্ত হন। ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁঁরা বন্ধুদের নিজেদের তুলনায় বেশি সম্পদশালী, জনপ্রিয় ও সফল বলে ভাবতে শুরু করেন। ব্যাপারটিকে কিছুটা পরশ্রীকাতরতাও বলা যেতে পারে। এ ধরনের অনুভূতির একটি গাণিতিক ব্যাখ্যা দিয়েছেন ফ্রান্স ও ফিনল্যান্ডের একদল বিজ্ঞানী। বিজ্ঞানীরা বলছেন, বন্ধুত্বের মধ্যে এক ধরনের বৈপরীত্য বা প্যারাডক্স থেকেই পরশ্রীকাতরতার অনুভূতি জন্মায়। অধিকাংশ মানুষের বন্ধুসংখ্যা সাধারণত কম হয়ে থাকে। তবে কিছু মানুষের বন্ধুর সংখ্যা তুলনামূলক বেশি। আর এই দ্বিতীয় দলটির কারণেই বন্ধুত্বের প্রতি সামগ্রিক মনোভাবের পরিবর্তন ঘটে। ইন্ডিপেনডেন্ট।