খেলার ফাঁকে, নাটকের ফাঁকে, টক শোর ফাঁকে সবকিছুতেই এখন বিজ্ঞাপন। শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। অনেকেই দিচ্ছেন অনেক ধরনের পরামর্শ। পরামর্শের ফাঁকে বিজ্ঞাপন দেওয়ার চেষ্টা করলেন মো. মিকসেতু
পরামর্শ: বাসা থেকে বের হওয়ার সময় পেনসিল, ইরেজার, ক্যালকুলেটর, রুলার, ঘড়ি সবকিছু নিয়েছ কি না দেখে নিয়ো।
অবশ্য এই ঝামেলা এড়াতে তুমি কিনতে পারো
মোজাম্মেল প্লাস্টিক ফাইল!
মোজাম্মেল ফাইল পরীক্ষার্থীদের আস্থা
এই ফাইলে একসঙ্গে সবকিছু রাখা যায়।
পাওয়া যাচ্ছে নিকটস্থ দোকানে।
ফুরিয়ে যাওয়ার আগে আজই সংগ্রহ করো।
পরামর্শ: পরীক্ষার হলে যাওয়ার সময় রাস্তায় জ্যাম থাকতে পারে। রিকশা, অটো পেতেও ঝামেলা হবে। এসব মাথায় রেখে পরীক্ষা শুরুর কমপক্ষে দুই ঘণ্টা আগে বাসা থেকে বের হবে।
তবে চাইলে তুমি ‘কুবের ট্যাক্সি’র
সাহায্য নিতে পারো। ফোন করলেই চলে আসে। পরীক্ষার হলে যাওয়া নিয়ে তোমাকে আর একদম ভাবতে হবে না।
আর কুবের ট্যাক্সির ভাড়াও কম।
গন্তব্য আপনার, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের
পরামর্শ: মাথা একদম ঠান্ডা রাখবে। কোনোভাবেই উত্তেজিত হওয়া চলবে না। মেজাজ গরম করা যাবে না।
মেজাজ গরম হলে ‘বদুর তেল’ ব্যবহার করতে পারো।
বদুর তেল
এই তেল মাথায় মালিশ করলে দুই মিনিটেই মাথা ঠান্ডা হয়ে যায়।
পরামর্শ: প্রশ্ন পাওয়ামাত্রই পুরো প্রশ্ন পড়ে নেবে। যেসব প্রশ্ন কমন পাবে আগে সেগুলো লেখা শুরু করবে।
প্রশ্ন কমন না পেলে ভয়ের কিছু নেই।
এ ব্যাপারে‘সাক্ষাৎ জিপিএ-ফাইভ’
কোচিং সেন্টারে ভর্তি হতে পারো।
এই কোচিং সেন্টারে মডেল টেস্ট দিলেই প্রশ্ন কমন পাওয়া যায়।
প্রয়োজনে পরীক্ষার আগের দিনই পরের দিনের অরিজিনাল প্রশ্ন দিয়ে মডেল টেস্ট নেওয়া হয়! কোর্স ফি নামমাত্র।