পরিচ্ছন্নতা বা পবিত্রতা ইমানের অঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক প্রশ্নোত্তর  অংশ-১৬

প্রিয় সমাপনী পরীক্ষার্থী, আজ দেওয়া হলো ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ১ নম্বর প্রশ্নটি অর্থাৎ ‘সঠিক উত্তরটি খাতায় লেখ’-এর ওপর প্রশ্নোত্তর।
অধ্যায়-২
৭৬. কোনটি চিরকালের জন্য মানবসমাজে একটি পবিত্র ধর্মের অনুষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত?
ক. জাকাত প্রদান খ. আকিকা করা
গ. কোরবানির প্রচলন ঘ. পবিত্র আশুরা পালন
উত্তর: গ. কোরবানির প্রচলন।
৭৭. কোরবানির কোনটি আল্লাহ তাআলার কাছে পৌঁছায়?
ক. অন্তরের তাকওয়া ও নিষ্ঠা খ. কোরবানির পশুর রক্ত
গ. কোরবানির পশুর মাংস ঘ. কোরবানির পশুর চামড়া
উত্তর: ক. অন্তরের তাকওয়া ও নিষ্ঠা।
৭৮. ‘আকিকা’ শব্দের অর্থ কী?
ক. পবিত্রতা খ. বৃদ্ধি গ. সংকল্প ঘ. ভাঙা বা কেটে ফেলা
উত্তর: ঘ. ভাঙা বা কেটে ফেলা।
৭৯. আকিকা করা কী?
ক. সুন্নত খ. নফল গ. ওয়াজিব ঘ. ফরজ
উত্তর: ক. সুন্নত।
৮০. আকিকা করলে সন্তান কোনটি থেকে নিরাপদ থাকে?
ক. হিংস্র পশু খ. কীটপতঙ্গ
গ. বালা-মুসিবত ও বিপদ-আপদ
ঘ. আল্লাহ তাআলার গজব
উত্তর: গ. বালা-মুসিবত ও বিপদ-আপদ।
৮১. কে নিজের আকিকা নিজেই করেছিলেন?
ক. রাসূল (সা.) খ. মুমিন বান্দারা
গ. হজরত নূহ (আ.) ঘ. হজরত বেলাল (রা.)
উত্তর: ক. রাসূল (সা.)।
৮২. সন্তান জন্মের কত দিন পর আকিকা করা উত্তম?
ক. ১০ম দিন খ. ৯ম দিন গ. ৭ম দিন ঘ. ৫ম দিন
উত্তর: গ. ৭ম দিন।
৮৩. জন্মের পর শিশুসন্তানের মাথার চুল মুড়াতে হয় কোন দিনে?
ক. জম্মের প্রথম দিনে খ. জন্মের চতুর্থ দিনে
গ. আকিকার দিনে ঘ. কোরবানির দিনে
উত্তর: গ. আকিকার দিনে।
৮৪. কোনো ভালো কাজ শুরু করার আগে কী বলতে হবে?
ক. আল-হামদুলিল্লাহ
খ. আসসালামু আলাইকুম
গ. বিসমিল্লাহির রাহমানির রাহিম
ঘ. ইয়ার হামুকাল্লাহ
উত্তর: গ. বিসমিল্লাহির রাহমানির রাহিম।
৮৫. ইমানের অঙ্গ কোনটি?
ক. স্বচ্ছতা খ. পরিচ্ছন্নতা বা পবিত্রতা
গ. ভালোবাসা ঘ. খাওয়াদাওয়া
উত্তর: খ. পরিচ্ছন্নতা বা পবিত্রতা।
৮৬. নিচের কোনটি আন্তর্জাতিক জীবনব্যবস্থা?
ক. মহাভারত খ. বাইবেল গ. ইসলাম ঘ. তাওরাত
উত্তর: গ. ইসলাম।
৮৭. ‘মানুষ ছিল একই উম্মতের অন্তর্ভুক্ত?’— এ আয়াতটি কোন সূরার?
ক. সূরা সাবা খ. সূরা আল-বাকারা
গ. সূরা আল-হুজুরাত ঘ. সূরা আন-নাস
উত্তর: খ. সূরা আল-বাকারা।
৮৮. কে গোটা মানবজাতির জন্য প্রেরিত ছিলেন?
ক. হজরত আদম (আ.) খ. হজরত নূহ (আ.)
গ. হজরত মুহাম্মদ (সা.)
ঘ. হজরত দাউদ (আ.)
উত্তর: গ. হজরত মুহাম্মদ (সা.)।

শিক্ষক, বিএমটিটিআই, গাজীপুর

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল