পরিচ্ছন্নতার ১৫ সেকেন্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাথরুম থেকে বের হয়ে ভালো করে হাত ধোয়ার কথা কী সবাই মনে রাখেন?  যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষকেদের সাম্প্রতিক এক গবেষণার ফল বলছে মাত্র পাঁচ শতাংশ ব্যক্তি বাথরুম থেকে বের হয়ে ভালোভাবে হাত পরিষ্কার করেন। সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি এনভায়রনমেন্টাল হেলথ সাময়িকীতে প্রকাশিত নিবন্ধে গবেষকেরা জানিয়েছেন, তাঁরা পাবলিক বাথরুম ব্যবহারকারী তিন হাজার ৭৪৯ জন ব্যক্তিকে নিয়ে এ গবেষণা করেন।

 গবেষণায় দেখা গেছে, ৫ শতাংশ ব্যক্তি ক্ষতিকর জীবাণু ধ্বংস করে এমন সাবান ব্যবহার করে বেশিক্ষণ সময় নিয়ে হাত পরিষ্কার করেন। বাথরুম থেকে ফেরার পরে ৩৩ শতাংশ ব্যক্তি হাত ধোয়ার সময় সাবান ব্যবহার করেন না। আর ১০ শতাংশ ব্যক্তি একেবারেই হাত পরিষ্কার করেন না। আর এক্ষেত্রে পুরুষদের সংখ্যা বেশি।

গবেষকেরা সাবান মেখে ১৫ থেকে ২০ সেকেন্ড ধরে হাত ডলে বা রগড়ে ধোয়ার পরামর্শ দিয়েছেন।