পরিধানযোগ্য প্রযুক্তিপণ্যেও সাইবার হামলার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্মার্টওয়াচ
স্মার্টওয়াচ

স্মার্টফোনের পর এখন স্মার্টওয়াচ, স্মার্টব্যান্ডের মতো পরিধানযোগ্য প্রযুক্তিপণ্য জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছে। এসব প্রযুক্তিপণ্যের জনপ্রিয়তার পাশাপাশি সাইবার হামলার আশঙ্কাও বাড়ছে।
ইনটেল সম্প্রতি ‘ম্যাকাফি ল্যাবস থ্রেট প্রেডিকশনস রিপোর্ট’ নামের ভবিষ্যতের সাইবার হামলা বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে ভবিষ্যতের গাড়ির ইনফোটেইনমেন্ট সিস্টেম ও স্মার্টওয়াচে হামলার আশঙ্কার কথা বলা হয়েছে।
ইনটেলের প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সাল থেকে সাইবার অপরাধীরা পরিধানযোগ্য প্রযুক্তিপণ্যে হামলা চালানো যায় কি না, এ নিয়ে কাজ করতে শুরু করবে। যদিও এ ধরনের প্রযুক্তিপণ্যে ব্যক্তিগত তথ্য খুব কম থাকে, তবু এতে সাইবার হামলা করে স্মার্টফোন বা ট্যাবের তথ্য হাতিয়ে নিতে পারে দুর্বৃত্তরা।
অবশ্য ইনটেলের গবেষকেরা এখনই এ বিষয়ে দুশ্চিন্তা করতে নিষেধ করেছেন। তাঁদের ভাষ্য, পরিধানযোগ্যযুক্ত প্রযুক্তিপণ্য সাইবার হুমকি হয়ে উঠতে এখনো পাঁচ বছর সময় লাগবে। তথ্যসূত্র: ম্যাকাফি