পরিধেয় পণ্য আনছে অ্যাপল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিন্ন ভিন্ন নকশার পরিধেয় প্রযুক্তিপণ্য আনছে অ্যাপল
ভিন্ন ভিন্ন নকশার পরিধেয় প্রযুক্তিপণ্য আনছে অ্যাপল

প্রযুক্তিপণ্য বাজারে ভিন্ন ভিন্ন দামের একাধিক নকশার পরিধেয় পণ্য আনার পরিকল্পনা করেছে অ্যাপল। পরিধেয় প্রযুক্তিপণ্য বলতে এ ক্ষেত্রে অ্যাপলের স্মার্টওয়াচ হতে পারে বলেই মনে করছেন মার্কিন প্রযুক্তি-বিশ্লেষকেরা।
প্রযুক্তি​​বিষয়ক কয়েকটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, অ্যাপলের কর্মকর্তারা স্মার্টওয়াচের দাম সর্বনিম্ন ৪০০ ড​লার নির্ধারণ করেছেন। বাজারে থাকা প্রতিদ্বন্দ্বী এলজি ও স্যামসাংয়ের তুলনায় অ্যাপলের পরিধেয় প্রযুক্তিপণ্যের দাম বেশি হবে।
অবশ্য এ বিষয়ে অ্যাপল আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য এখনো জানায়নি। বাজারবিশ্লেষকেরা বলছেন, দীর্ঘদিন ধরেই পরিধেয় প্রযুক্তিপণ্য বাজারে আনতে কাজ করছে অ্যাপল। সেই বিবেচনায় নতুন নকশার আইওয়াচের দেখা মিলতে পারে এবার। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট রিকোডের প্রযুক্তি-বিশ্লেষক জন পেজোস্কির মতে, ৯ সেপ্টেম্বর নতুন মডেলের আইফোনের পাশাপাশি নতুন স্মার্টওয়াচ উন্মুক্ত করবে অ্যাপল।