প্রাথমিক সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-১৫
পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে কলকারখানার বর্জ্য পরিশোধন করতে হবে

প্রাথমিক বিজ্ঞান
সঠিক উত্তর প্রশ্ন অংশ-৫
প্রিয় পরীক্ষার্থী, শুভেচ্ছা রইল। আজ প্রাথমিক বিজ্ঞানের ১ নম্বর প্রশ্ন অর্থাৎ ‘সঠিক উত্তরটি খাতায়লেখ’ শীর্ষক নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো। তোমরা মনোযোগ সহকারে পড়বে।
অধ্যায়-২
১৬. মানুষের কানের ক্ষতির সঙ্গে সম্পর্কিত?
ক. মাটি খ. শব্দ গ. পানি ঘ. বায়ূ
উত্তর: খ. শব্দ
১৭. হঠাৎ উচ্চ আওয়াজ, মানুষের কোন সমস্যার সৃষ্টি করে?
ক. লিভার খ. কিডনি গ. মানসিক ও শারীরিক ঘ. পাকস্থলী
উত্তর: গ. মানসিক ও শারীরিক
১৮. পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে কী করতে হবে?
ক. কলকারখানার বর্জ্য নদীতে ফেলতে হবে
খ. বেশি করে গাছ কাটতে হবে
গ. বৃক্ষরোপণ করতে হবে ঘ. কলকারখানার বর্জ্য পরিশোধন করতে হবে।
উত্তর: ঘ. কলকারখানার বর্জ্য পরিশোধন করতে হবে।
১৯. পরিবেশ সংরক্ষণের সবচেয়ে ভালো উপায় কোনটি?
ক. বনজঙ্গল কাটা বন্ধ করা খ. নদী ভরাট বন্ধ করা
গ. কলকারখানা স্থাপন না করা ঘ. সবাইকে সচেতন করে তোলা
উত্তর: ঘ. সবাইকে সচেতন করে তোলা
২০. পরিবেশ দূষণের প্রাকৃতিক কারণ কোনটি?
ক. বন্যা খ. নির্মল বায়ু গ. উর্বর মাটি ঘ. বিশুদ্ধ পানি
উত্তর: ক. বন্যা
২১. মাটি দূষণের জন্য দায়ী কী?
ক. পলিথিন খ. কাগজ গ. কাপড় ঘ. চামড়া
উত্তর: ক. পলিথিন
২২. জমিতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহারে কোনটি হতে পারে?
ক. দূষণ খ. পানি দূষণ গ. বায়ু দূষণ ঘ. সবগুলো
উত্তর: খ. পানি দূষণ ।
২৩. পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার মূল কারণ কী?
ক. গাছ কাটা খ. অধিক যানবাহন গ. জনসংখ্যা বৃদ্ধি ঘ. কলকারখানা
উত্তর: গ. জনসংখ্যা বৃদ্ধি।
২৪. প্রাকৃতিক কারণে পানির কোন দূষণটি হয়ে থাকে?
ক. আসের্নিক দ্বারা দূষণ খ. কীটনাশক দ্বারা দূষণ
গ. কলকারখানার বর্জ্য দ্বারা দূষণ ঘ. আলো
উত্তর: ক. আসের্নিক দ্বারা দূষণ।
২৫. উদ্ভিদ মাটি থেকে কীসের সাহায্যে পুষ্টি উপাদান শোষণ করে?
ক. মাটি খ. পানি গ. বায়ূ ঘ. আলো
উত্তর: খ. পানি।
সহকারী শিক্ষক
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল