পরিবেশ নিয়ে নকিয়ার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান নকিয়া পরিবেশবিষয়ক নিয়ে নতুন উদ্যোগ নিয়েছে। পুরোনো অব্যবহূত মোবাইল ফোনসেটকে পুনর্ব্যবহার উপযোগী (রিসাইকেল) করতে বিশ্বের বিভিন্ন দেশের নকিয়ার সেন্টারের মতো বাংলাদেশের ৩৭টি নকিয়া কেন্দ্রেও বিশেষ সুবিধা রাখা হয়েছে। যেখানে অব্যবহূত মোবাইল ফোনসেট জমা দেওয়া যাবে, যা দিয়ে তৈরি হবে নানা ধরনের পণ্য এবং উপকৃত হবে পরিবেশ। গতকাল রাজধানীর এক হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে নকিয়া বাংলাদেশের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। নকিয়া বাংলাদেশের যোগাযোগ কর্মকর্তা মৌটুসি কবির ভিডিওচিত্রের সাহায্যে এর প্রয়োজনীয়তা, উপকারিতাসহ নানা ধরনের তথ্য তুলে ধরেন। এতে জানানো হয়, পরিবেশ রক্ষার কাজে এগিয়ে আসতে নকিয়া ইতিমধ্যে ৮৫টি দেশের পাঁচ হাজার নকিয়া সেন্টারে পুরোনো অব্যবহূত ফোনসেট সংগ্রহ করছে। যার প্রতিটি আলাদা আলাদা অংশের মাধ্যমে বিভিন্ন জিনিস তৈরি করা সম্ভব। এ ছাড়া নকিয়ার সাইটে (www.nokia.com/environment) নতুন সুবিধা চালু হয়েছে, যেখানে মোবাইল ফোনের নির্ধারিত মডেল দিয়ে খোঁজার মাধ্যমে জানা যাবে, ওই মোবাইল ফোনে পরিবেশ রক্ষার কী কী বৈশিষ্ট্য আছে। এ ধরনের সুবিধা নিয়ে সম্প্রতি নকিয়া এক্স২, সি৩ ও সি৬ মডেলের তিনটি মোবাইল ফোনসেট বাজারে ছেড়েছে। পাশাপাশি নকিয়া বিভিন্ন পরিবেশবিষয়ক তথ্য ও ভ্রমণের ক্ষেত্রে পরিবেশ রক্ষার টিপস নিয়ে চালু করেছে www.greenexplorer.nokia.com ঠিকানার একটি ওয়েবসাইট। অনুষ্ঠানে নকিয়া বাংলাদেশের বিপণন প্রধান নওফেল আনোয়ারসহ অনেকেই উপস্থিত ছিলেন।—নুরুন্নবী চৌধুরী