পরিবেশ রক্ষার প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউল্যাবে বসেছিল বি গ্রিন সম্মেলনের আসর
ইউল্যাবে বসেছিল বি গ্রিন সম্মেলনের আসর

জলবায়ু পরিবর্তনের দরুণ ক্রমেই ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ। আর এই ক্ষতি ঠেকাতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা ও ঠেকানোর কৌশল নিয়ে তেমনি একটি সম্মেলন ‘বি গ্রিন’। তরুণ শিক্ষার্থীদের সচেতন করতে দুদিনের সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে ১০ ও ১১ জানুয়ারি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) মিলনায়তনে। সম্মেলনটি আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট।

সম্মেলনে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন বিষয়ে ছিল প্যানেল বৈঠক, আলোচনা, প্রশ্নোত্তর পর্ব, কর্মশালা ও চলচ্চিত্র প্রদর্শনী। ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), ইউল্যাবসহ ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ জন শিক্ষার্থী অংশ নেন এই সম্মেলনে। সম্মেলনে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রেজওয়ানুল মুসলেম বলেন, ‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে আমরা নানা খবর জেনেছি পত্রিকা পড়ে। কিন্তু আজকের সেমিনারে আরও বিস্তারিত জানলাম। বিষয়গুলো নিয়ে এখন নিজের বক্তব্য দাঁড় করাতে পেরেছি।’ রেজোওয়ানা মুসলেমের কথায় সায় দেন নওশিন জোয়ার্দার, এস এম সাইফিন, রুবায়েত ইসলাম ও ফাহিম আলম।

সম্মেলনে শুধু ঢাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অংশ নিয়েছে এমনটি নয়, ঢাকার বাইরে থেকেও অনেকে যোগ দিয়েছেন পরিবেশ রক্ষার ব্রত নিয়ে। যেমন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছিল ১৩ জন শিক্ষার্থীর একটি দল।

সম্মেলন আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে বি গ্রিনের প্রধান সমন্বয়ক ফাদিয়া হাসান বলেন, ‘আর আমরা শুধু জলবায়ু পরিবর্তন বিষয়ে খোলসা করে বোঝানো মধ্যেই সীমাবদ্ধ নই, পরিবেশবান্ধব বিভিন্ন প্রকল্পে বিনিয়োগের জন্য অর্থ সংস্থান করার ব্যাপারে সহায়তা করব।