পরিবেশ রক্ষায় বৃক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বয়স তুলনামূলক বেশি হলেও বৃক্ষরাজি ছোট গাছের চেয়ে অনেক বেশি পরিমাণে কার্বন ডাই-অক্সাইড বায়ুমণ্ডল থেকে অপসারণ করতে পারে। সাম্প্রতিক এই গবেষণা-তথ্য প্রচলিত ধারণাকে বদলে দিয়েছে। আগে মানুষের ধারণা ছিল, গ্রিনহাউস গ্যাসের প্রভাবে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি মোকাবিলায় বড় গাছপালা তুলনামূলক অকার্যকর। মার্কিন বিজ্ঞানীরা অন্তত ৪০০ প্রজাতির ছয় লাখ ৭৩ হাজার ৪৬টি গাছ নিয়ে ওই গবেষণা চালান। প্রতিবেদনটি প্রকাশ করেছে নেচার সাময়িকী।
 গাছপালা বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে নেয় এবং নিজেদের শরীরে সেই কার্বন জমিয়ে রাখে। এভাবেই বৈশ্বিক উষ্ণায়নের গতি ধীর থাকে।
 গাছের প্রজাতিভেদে ‘বড়’ ও ‘ছোট’ বৃক্ষের আকার আপেক্ষিক। বিশালকায় সেকুওয়াগাছের ব্যাস ৩০০ সেন্টিমিটারে পৌঁছালেই সেটিকে ‘বড়’ বিবেচনা করা হয়।
গাছপালার জন্য প্রাথমিক হুমকি
* জলবায়ু পরিবর্তন
* মানুষের চাহিদার শিকার
* কৃষিজমি তৈরিতে বনভূমি ধ্বংস
পন্ডেরোজা পাইন
উচ্চতা: পাইনাস পন্ডেরোজা
৫০-৮০ মিটার
ব্যাস: ১.৩ মিটার পর্যন্ত
প্রাপ্তিস্থান:যুক্তরাষ্ট্র
ক্যালিফোর্নিয়া রেডউড
সেকুওয়া সেম্পেরভিরেনস
উচ্চতা: ৭৬-১০০ মিটার
ব্যাস: ২৮ মিটার
প্রাপ্তিস্থান: যুক্তরাষ্ট্র
বাওবাব
অ্যাডানসোনিয়া ডিজিটাটা
উচ্চতা: ১৫-২৫ মিটার
ব্যাস: ৩০ মিটার
প্রাপ্তিস্থান: তানজানিয়া
মাউন্টেইন অ্যাশ
ইউক্যালিপটাস রেগনানস
উচ্চতা: ১০০-১৫০ মিটার
ব্যাস: ২ মিটার
প্রাপ্তিস্থান: অস্ট্রেলিয়া
সূত্র: ইউএসডিএ/মিউজিয়াম ভিক্টোরিয়া/ক্যালিফোর্নিয়া স্টেট পার্কস/এএফপি