পরিবেশবান্ধব ফিলিপস মনিটর বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বাজারে এসেছে ফিলিপস ব্র্যান্ডের ২১ ইঞ্চি মাপের পরিবেশবান্ধব মনিটর। নান্দনিক নকশার পাশাপাশি এ মনিটরে ঝকঝকে ছবি দেখা যায় এবং স্পষ্ট শব্দ শোনা যায়। ২২৭ই৩ এলএইচএসইউ মডেলের ১৯২০ x ১০৮০ রেজ্যুলেশনের মনিটরটিতে হাই ডেফিনেশন ভিডিও দেখা যায়। এতে রয়েছে ১.৫ ওয়াটের দুটি বিল্ট ইন স্পিকার। মনিটরটি এইচডিএমআই, ডিভিআই এবং ভিজিএ পোর্ট সমর্থন করে।তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ মনিটরটির দাম ১৪ হাজার ৫০০ টাকা। মনিটরটি বিপণন করছে কম্পিউটার সোর্স।