পরীক্ষাকেন্দ্রে আট মিনিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন

রস+আলোর সৌজন্যে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য তুলে ধরা হলো কুতুবউদ্দীন কলেজের পদার্থবিজ্ঞানের বিখ্যাত শিক্ষক তরঙ্গ পাটোয়ারী কর্তৃক প্রণীত গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন।

.
.

প্রশ্ন ১
শিক্ষামন্ত্রী পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করছেন। তাঁর সঙ্গে আছেন কর্মকর্তা, ক্যামেরাম্যান ও সাংবাদিকের বিশাল বহর। তাঁদের প্রায় আট মিনিটের অবস্থানে পরীক্ষাকেন্দ্রে নীরবতা ভেঙে কোলাহলের সৃষ্টি হলো।
ক. শব্দ কী?
খ. কোলাহল বা সুরবর্জিত শব্দ বলতে কী বোঝো?
গ. শব্দ কখন কোলাহল এবং কখন সংগীতের সৃষ্টি করে, বর্ণনা করো।
ঘ. উদ্দীপকের মানুষজন কর্তৃক পরীক্ষাকেন্দ্রে সৃষ্ট কোলাহলের তীব্রতা লেভেল স্বাভাবিক শব্দের তীব্রতা লেভেলের চেয়ে কেন বেশি হবে? ব্যাখ্যা করো।

প্রশ্ন ২
তোমার পরীক্ষার হলে ক্যামেরাম্যানরা ভিডিও করছে ও ছবি তুলছে।
ক. আলো কী?
খ. মানবচোখকে কেন ক্যামেরার লেন্সের সঙ্গে তুলনা করা হয়?
গ. ক্যামেরায় কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয়?
ঘ. ক্যামেরায় ব্যবহৃত দর্পণের বিম্ব
গঠন–প্রক্রিয়া ব্যাখ্যা করো।
এ ছাড়া অন্যান্য বিষয়ের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন পেতে চোখ রাখুন রস+আলোয়!

সঠিক উত্তরটি বাছাই করুন
ছবিতে ক্যামেরাম্যানরা কী করছেন?
ক. মন বসে না পরীক্ষার হলে সিনেমার শুটিং
খ. ‘পরীক্ষা দেওয়ার ১০১টি উপায়’ নামক তথ্যচিত্রের শুটিং
গ. বিয়েবাড়িতে শিক্ষার্থীদের ভোজনপর্বের ভিডিও
ঘ. কোনোটিই নয়