পরীক্ষাকেন্দ্রে ৪৮ শতাংশ তরুণের কাছেই মোবাইল থাকে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যাকাফির ‘২০১২ টিন ইন্টারনেট বিহেভিয়র স্টাডি’ নামে একটি গবেষণায় ৪৮ শতাংশ তরুণ স্বীকার করেছেন পরীক্ষা কেন্দ্রে তাঁরা মোবাইল ফোন সঙ্গে রাখেন এবং সুযোগ বুঝে ইন্টারনেট ব্যবহার করে প্রশ্নের উত্তর দেখে নেন। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।গবেষণায় দেখা গেছে, তরুণদের অনলাইন প্রতারণার বিষয়টি নিয়ে মাত্র ২৩ শতাংশ অভিভাবক সচেতন। মাত্র ৫ শতাংশ অভিভাবক বিশ্বাস করেন যে, তাঁর সন্তান পরীক্ষার হলে ইন্টারনেট ব্যবহার করে নকল করে। অভিভাবকেরা বিশ্বাস যাই হোক না কেনো, ২২ শতাংশ তরুণ স্বীকার করেছেন যে, অনলাইনে কোনো পরীক্ষা নেওয়া হলে তারা প্রতারণার আশ্রয় নেন।গবেষণায় দেখা গেছে, ৭৭ শতাংশেরও বেশি অভিভাবক জানিয়েছেন, তাঁরা সন্তানের পরীক্ষার সময় অনলাইন প্রতারণার বিষয়টি নিয়ে চিন্তিত নন।