পরীক্ষাগারে তৈরি হলো ‘জেলিফিশ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের গবেষকেরা বায়ো-ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে কৃত্রিম জেলিফিশ তৈরি করেছেন। সিলিকন ও ইঁদুরের হূদেপশি থেকে কোষ নিয়ে তৈরি এ জেলিফিশের জন্য ব্যবহূত পদ্ধতিটি মানুষের হূদেরাগ চিকিত্সায় কাজে লাগানোর বিষয়ে আশাবাদী গবেষকেরা। এক খবরে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকেদের তৈরি ‘মেডুসয়িড’ নামের এ জেলিফিশটি সাঁতার কাটতে পারে। নেচার বায়োটেকনোলজিতে প্রকাশিত গবেষণাপত্রে গবেষকেরা জানিয়েছেন, হূদেরাগীদের ক্ষেত্রে নতুন কোষ তৈরির প্রাথমিক সাফল্য হিসেবে রোবটসদৃশ এ জেলিফিশ তৈরি করা সম্ভব হয়েছে। জেলিফিশটিতে প্রাণের সঞ্চার করা সম্ভব না হলেও এটি জেলিফিশের মতো সাঁতার কাটতে পারে।এ পদ্ধতিটি কোষ তৈরির কাজে লাগিয়ে মানুষের ক্ষেত্রেও তা কাজে লাগানো সম্ভব হবে, যা পেসমেকারের মতো যন্ত্রের বিকল্প হিসেবে ব্যবহূত হবে। গবেষকেরা জানিয়েছেন, এ পদ্ধতিটি নিয়ে আরও গবেষণা চালাবেন তাঁরা। এ পদ্ধতি সফল হলে তা মানুষের হূিপণ্ডে পেসমেকার তৈরির ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য আনবে। এবং এর ফলে ভবিষ্যতে মানুষের হূিপণ্ডে ব্যাটারিবিহীন পেসমেকার বসানো সম্ভব হবে।