কথায় আছে, যা রটে তার কিছু হলেও বটে। কিন্তু পরীক্ষার ফল আশানুরূপ না হলে, কিছু না ঘটলেও অনেক কিছুই রটে। বাস্তব অভিজ্ঞতা থেকে বিস্তারিত জানাচ্ছেন একাধিকবার খারাপ পরীক্ষা দেওয়া মেধাবী ছাত্র রাকিব আল হাসান

* দোস্ত, বিশ্বাস করবি না এমন খারাপ স্যার আমি জীবনেও দেখি নাই! একটুও ঘাড় ঘোরাতে
দেন না।
* আমার খাতাই বারবার নিতে হবে কেন? কিচ্ছু বুঝি না। আমি তো লামিয়ার সাথে কথাই বলি নাই। জাস্ট ওর কাছে ইরেজারটা চাইছিলাম।
* ওই স্যার তো আমাকে দেখতেই পারেন না। ভালো রেজাল্ট আশা করি কীভাবে!
* ওই স্যার মনে হয় জীবনেও পাস করতে পারেন নাই। তাই সব ঝাল আমার ওপর মিটাইছেন!
* প্রশ্নটা যিনি করেছিলেন তিনি নিশ্চয়ই আগের রাতে ঘুমান নাই। কোনো সুস্থ মানুষ এমন প্রশ্ন করতে পারে আমার জানা ছিল না!
* পরীক্ষার দিন ঘড়ি নিতেই ভুলে গেছিলাম। যে কারণে দুটি প্রশ্ন ছাড়তে হইছে!
* অসুস্থ শরীর নিয়ে পরীক্ষা দিছি। পাস-ফেল ওসবে আর কী আসে যায়!
* আমার কী দোষ! এত সুন্দর ম্যাডাম পরীক্ষার হলে গার্ড দেবে, এটা কি আমি জানতাম!
* স্যারটা এত কিপ্টামি করে নম্বর দেন, ভালো রেজাল্ট আশা করাই তো পাপ!
* আমি তো ভালোই পরীক্ষা দিছিলাম। স্যার মনে হয় কারও সঙ্গে ঝগড়া করে খাতা দেখছেন, তাই এই অবস্থা!
* বাবলুকে খাতা খুলে দেখাতে গিয়েই সর্বনাশ হয়ে গেছে!
* শিট! আর যদি পাঁচটা মিনিট লেখার সুযোগ দিত!
* পুরা অ্যানসার কইরাও আসছিলাম। তারপরও এই অবস্থা ক্যামনে হয়! আমার মনে হয় লুজ শিট খুইলা গেছিল!
* বইয়ের বাইরে থেকে কোয়েশ্চেন করছে। আমার আর কী করার আছে!
* পরীক্ষার আগের দিন নানান ঝামেলায় ভালোভাবে পড়তে পারি নাই। এমনটাই হবে জানতাম!
* কেন যে ক্যালকুলেটরটা নিলাম না। ওইটা নিলেই আমার আর প্লাস ঠেকানোর উপায় ছিল না।
* দোস্ত, আমি মনে হয় রোল নম্বর লিখতেই ভুলে গেছিলাম!
* পুরাই বইয়ের মতো লিখছি। ম্যাডাম নিজেই মনে হয় কিচ্ছু জানেন না!
* কীভাবে যে পরীক্ষার হলে তিন ঘণ্টা চলে গেছিল! ধুর! টেরই পেলাম না!
* সমস্যা নাই। এবার হয় নাই। সামনের বার হবে।