পরীক্ষার্থীদের জন্য ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী, শুভেচ্ছা রইল। গত ৩ জানুয়ারি থেকে তোমাদের জন্য পড়াশোনা পাতায় ধারাবাহিকভাবে ছয়টি বিষয়ের আলোচনা ও প্রশ্নোত্তর ছাপা শুরু হয়েছিল। প্রতিটি বিষয়ের পুরো সিলেবাসের ধারাবাহিক প্রশ্নোত্তর ছাপা শেষ হয়ে যাবে আগামীকাল ৩১ আগস্ট। এবার ধারাবাহিকভাবে শুরু হবে ছয়টি বিষয়ের গুরুত্বপূর্ণ পুনর্পাঠ ।
প্রিয় শিক্ষার্থী, তোমাদের পরীক্ষা প্রস্তুতির সুবিধার্থে পড়াশোনা পাতায় আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে প্রতিদিন ছয়টি বিষয়ের যোগ্যতাভিত্তিক প্রশ্ন, শূন্যস্থান পূরণ, সঠিক উত্তর খাতায় লেখাসহ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ছাপা হবে।
ছয়টি বিষয়ের এই গুরুত্বপূর্ণ পুনর্পাঠ আয়োজন বিষয়ভিত্তিক এই প্রশ্নোত্তরগুলো তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে, যা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্যবিশেষভাবে সহায়ক হবে। পরীক্ষার পূর্বপর্যন্ত সবগুলো বিষয়ের প্রশ্নোত্তর অনুশীলনের সুবিধার্থে পত্রিকা থেকে লেখাগুলো তোমরা কেটে আলাদাভাবে সংগ্রহ করে রাখতে পারো।