পর্যটন উন্নয়নে কাজ করতে চায় জোভাগো বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনভিত্তিক হোটেল বুকিং সেবা ‘জোভাগো বাংলাদেশ’ দেশের পর্যটন প্রেক্ষাপট উন্নয়নে ভূমিকা রাখবে বলে জানিয়েছে। আফ্রিকায় হোটেল বুকিংয়ে শীর্ষস্থানে থাকা জোভাগো ইতিমধ্যে বাংলাদেশের ৪৫টি স্থানে অবস্থিত ৮৫০টি হোটেলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। অচিরেই প্রতিষ্ঠানটি ১ হাজার হোটেলের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করবে। ফলে পর্যটকেরা এখন এক ক্লিকেই ঘরে বসে হোটেল বুকিং করতে পারবেন। গত ২৩ জুন রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানায় জোভাগো বাংলাদেশ।
জোভাগো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক কায়েস আলী বলেন, জোভাগো পর্যটকদের দেবে নতুন করে বাংলাদেশকে আবিষ্কারের অভিজ্ঞতা। বাংলাদেশের পর্যটকদের হোটেল বুকিং নিয়ে রয়েছে নানা সমস্যা। যার সমাধান নিয়ে এসেছে জোভাগো।
অনুষ্ঠানে জানানো হয়, সাধারণত সরাসরি হোটেল বুকিং প্রক্রিয়ার সঙ্গে পর্যটকেরা পরিচিত, কিন্তু জোভাগোর অনলাইনে হোটেল
বুকিং সুবিধা পর্যটকদের দেবে ভিন্ন এক অভিজ্ঞতা। দেশের স্থানীয় পর্যটকেরা হোটেল বুকিং করতে রকেট ইন্টারনেটের প্রতিষ্ঠান জোভাগো ব্যবহার করছেন।
বিজ্ঞপ্তি