পশ্চিমবঙ্গ সচিবালয়ে নিয়ন্ত্রিত ফেসবুক, ইউটিউব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয়ে ফেসবুক ও ইউটিউব ব্যবহারে নিয়ন্ত্রণ আনা হচ্ছে। নবান্নে কর্ম-সংস্কৃতি ফেরাতে রাজ্য সরকারের এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অফিস চলাকালীন নির্দিষ্ট কর্মকর্তা ছাড়া আর কেউ যখন-তখন ফেসবুক বা ইউটিউব ব্যবহার করতে পারবেন না।
বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অফিসের কাজে যাঁদের সামাজিক যোগাযোগের সাইট ব্যবহার করা প্রয়োজন কেবল তাঁদেরই দেওয়া হয়েছে অনুমতি। কোন কোন কর্মীর ইন্টারনেট প্রয়োজন, তা বিবেচনা করেই অনুমতি দেবে কর্তৃপক্ষ। সরকার মনে করছে, এর ফলে কর্মদিবসে অফিসে কেউ ফেসবুক বা ইউটিউব খুলে সময় অপচয় করতে পারবে না। কাজে গতি আসবে। —অমর সাহা, কলকাতা