পশ্চিমবঙ্গে অপরাধ দমনে কম্পিউটার কেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে নিয়মিত নানা অপরাধ সংঘটিত হলেও তা অনেক সময় থাকে পুলিশের নাগালের বাইরে। এসব দিক বিবেচনা করে এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অপরাধ দমনের লক্ষ্যে রাজ্যে ৪৩টি কম্পিউটার কেন্দ্র চালু করবে। এসব কেন্দ্র থেকে রাজ্যের বিভিন্ন অঞ্চলে সংঘটিত অপরাধের খবর পাওয়া যাবে। ‘ক্রাইম নেটওয়ার্কিং অ্যান্ড ক্রিমিনাল ট্র্যাকিং সিস্টেম’ প্রকল্পের আওতায় গঠিত এ কেন্দ্রে রাজ্যের নানা ধরনের অপরাধের কথা জানানো যাবে। সম্প্রতি এক বৈঠকে রাজ্যের মুখ্য সচিব অশোক মোহন চক্রবর্তী কম্পিউটার কেন্দ্র চালু করার কথা জানান। তিনি বলেন, মে মাসের মধ্যে এই ৪৩টি কেন্দ্রের অন্তত অর্ধেক কেন্দ্র চালু হয়ে যাবে। ফলে রাজ্যের প্রত্যন্ত গ্রামগুলোকেও এই নেটওয়ার্কের আওতায় আনা যাবে। আর এই ৪৩টি কেন্দ্রের নজরদারি করার জন্য থাকবে একটি কেন্দ্রীয় সার্ভার। এই লক্ষ্যে রাজ্যের আট হাজার পুলিশ কর্মীকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ। —অমর সাহা, কলকাতা