পশ্চিমবঙ্গে কয়েকটি মোবাইল ফোন প্রতিষ্ঠানের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তাবিধি না মানায় কলকাতাসহ পশ্চিমবঙ্গে সংযোগদাতা মোবাইল ফোনের বিভিন্ন প্রতিষ্ঠানকে অন্তত ১০ কোটি রুপি জরিমানা করা হয়েছে। এ জরিমানা করেছে টেলিকম এনফোর্সমেন্ট অ্যান্ড রিসোর্স মনিটরিং সেল (টার্ম)। টার্মের কলকাতাসহ পশ্চিমবঙ্গে দুটি কার্যালয় রয়েছে। এ প্রতিষ্ঠান মোবাইল ফোন প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তার বিভিন্ন দিকের ওপর নজর রাখে। তাদের কাছে নিরাপত্তাজনিত নানা গাফিলতি ধরা পড়ায় কেবল কলকাতা অঞ্চলেই মোবাইল ফোনের সেবাদানকারী বিভিন্ন সংস্থাকে ছয় কোটি ৫০ লাখ রুপি জরিমানা করেছে, আর বাকিটা জরিমানা করেছে রাজ্যের অন্যত্র সংযোগদাতা সংস্থাকে। নিয়ম অনুযায়ী, প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে মোবাইল ফোনের সংযোগ দেওয়ার বিধি থাকলেও দেখা গেছে, এসব নিয়ম না মেনে ভুয়া কাগজপত্রের ওপর ভিত্তি করে সংযোগ দিয়েছে বিভিন্ন সংস্থা। টার্মের তদন্তে এটাও বেরিয়ে এসেছে, এক ব্যক্তির নামে এবং একই কাগজ দেখিয়ে ১৫১টি সংযোগ দেওয়া হয়েছে। গাফিলতির এসব ঘটনা টার্মের কাছে ধরা পড়ায় টার্ম কলকাতাসহ পশ্চিমবঙ্গে নিরাপত্তাজনিত নানা গাফিলতির কারণে ১০ কোটি রুপি জরিমানা করেছে। —অমর সাহা, কলকাতা