পশ্চিমবঙ্গে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ নেওয়ার কথা বলেছেন পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। একই সঙ্গে তিনি বলেছেন, কম্পিউটার শিক্ষা হবে অবৈতনিক। অল বেঙ্গল কম্পিউটার্স টিচার্স অ্যাসোসিয়েশন সম্প্রতি এই দাবিতে শিক্ষামন্ত্রীর দপ্তরের সামনে বিক্ষোভ দেখালে শিক্ষামন্ত্রী তখন শিক্ষকদের ডেকে নিয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে অবৈতনিক কম্পিউটার শিক্ষাক্রম চালুর ঘোষণা দেন। যদিও ইতিমধ্যে রাজ্য শিক্ষা দপ্তর প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক এবং অবৈতনিক করার প্রাথমিক কাজ শুরু করেছে। এবার দ্বাদশ শ্রেণী পর্যন্ত কম্পিউটার শিক্ষা বিষয়টি বাধ্যতামূলক করা হলো। —অমর সাহা, কলকাতা