পশ্চিমবঙ্গে সুন্দরবনের পক্ষে প্রচার জোরদার করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে বিজয়ী করতে বেশি ভোট সংগ্রহের প্রচারণায় নামছে পশ্চিমবঙ্গের ইস্কন। মঙ্গলবার কলকাতা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় ইস্কন। বলা হয়, সুন্দরবনের পক্ষে ভোট দেওয়ার আবেদন জানিয়ে কলকাতা শহরে ইস্কন একটি প্রচারযান নামাচ্ছে। এই প্রচারযানে বিলি করা হবে প্রচারপত্র। ওই প্রচারপত্রে আরও বেশি করে সুন্দরবনের পক্ষে ভোট দেওয়ার আবেদন জানানো হবে। সংবাদ সম্মেলনে কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, ‘সুন্দরবন বাংলাদেশ ও ভারতের গর্ব। আমাদের উদ্যোগ নিয়ে সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্যের তালিকার শীর্ষে অন্তর্ভুক্ত করতে হবে। —অমর সাহা, কলকাতা