পশ্চিমবঙ্গের জ্যোতিবসু নগরে প্রযুক্তি প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতা শহরের উপকণ্ঠ রাজারহাটের জ্যোতিবসু নগরে এই প্রথম বড় এলাকাজুড়ে তথ্যপ্রযুক্তি প্রকল্প গ্রহণ করেছে ইনফোসিস। এ লক্ষ্যে ইনফোসিস ৫০ একর জমি কিনে নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার থেকে। গত সোমবার ইনফোসিসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এস গোপাল কৃষ্ণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দেখা করে এই প্রকল্প নির্মাণের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এ সময় রাজ্যের তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেবেশ দাস উপস্থিত ছিলেন। গোপালকৃষ্ণ জানান, আগামী ছয় মাসের মধ্যে শুরু হয়ে যাবে প্রকল্পের নির্মাণকাজ। নির্মাণ সম্পন্ন হলে এখানে অন্তত ১৫ থেকে ২০ হাজার শিক্ষিত বেকারের কর্মসংস্থান হবে। —অমর সাহা, কলকাতা