পাঁচ অ্যাপসের চারটিই হ্যাকিংয়ের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যান্ড্রয়েড অ্যাপস
অ্যান্ড্রয়েড অ্যাপস

কেনা শীর্ষ ১০০ অ্যান্ড্রয়েড ও আইওএসের মধ্যে এ বছর বেশিরভাগই হ্যাকিংয়ের শিকার হয়েছে। শীর্ষ পেইড ১০০ অ্যান্ড্রয়েডের প্রত্যেকটি ও অ্যান্ড্রয়েড অ্যাপসের ৫৬ শতাংশ হ্যাকারদের কবলে পড়েছিল বলে দাবি করেছে আরসান টেকনোলজিস নামের একটি সফটওয়্যার নিরাপত্তা প্রতিষ্ঠান। এক খবরে এ তথ্য জানিয়েছে টেলিগ্রাফ অনলাইন।
সম্প্রতি আরসান টেকনোলজিস অ্যাপ্লিকেশন নিরাপত্তা বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের তুলনায় এ বছর অ্যাপ্লিকেশন হ্যাকিংয়ের হার ৩৫ শতাংশ কমলেও এখনও অসংখ্য অ্যাপ্লিকেশন হ্যাকিংয়ের শিকার হচ্ছে।
অর্থ খরচ করে কেনা অ্যাপ্লিকেশনগুলোর পাশাপাশি বিনামূল্যের অ্যাপ্লিকেশনগুলোও হ্যাকিংয়ের শিকার হচ্ছে। এ বছরে অ্যান্ড্রয়েডে বিনামূল্যের অ্যাপ্লিকেশনগুলোর ৭৩ শতাংশ ও আইওএসের ৫৩ শতাংশ হ্যাকিংয়ের শিকার হয়েছে। ২০১২ সালে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলোর ৮০ ও আইওএসের ৪০ শতাংশ আক্রমণের শিকার ছিল।
আরসান টেকনোলজিসের প্রধান প্রযুক্তি-কর্মকর্তা কেভিন মরগ্যান জানিয়েছেন, অ্যাপ্লিকেশন হ্যাকিংয়ের ফলে ব্যবহারকারী ও প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি ছাড়াও তথ্য চুরি, ব্র্যান্ডের নামের অপব্যবহার, মেধাস্বত্ব চুরির মতো ঘটনা ঘটতে পারে। এ ধরনের ঘটনা এড়াতে অ্যাপ্লিকেশন ডাউনলোডের সময় সতর্ক হতে পরামর্শ দিয়েছে তিনি।