পাঁচ ইঞ্চি স্মার্টফোন ডিসপ্লে তৈরি করছে এলজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বচ্ছ, ঝকঝকে ছবি ও ভিডিও দেখার সুবিধা দিতে এলজি বিশেষ ধরনের পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লে তৈরি করছে। এলজির বরাতে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, নতুন ডিসপ্লেতে পিক্সেল ঘনত্ব বাড়ানো হচ্ছে ফলে ডিসপ্লেতে দেখানো ছবি বা ভিডিওর রেজুলেশন হবে সাধারণ ডিসপ্লের চেয়ে অনেক উন্নতমানের।এলজি জানিয়েছে, পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লেতে পিক্সেল ঘনত্বের পরিমাণ হবে ৪৪০পিপিআই, অর্থাত্ ছোট্ট এই পর্দার রেজুলেশন হবে ১৯২০ বাই ১০৮০পিক্সেল। এক খবরে ম্যাশেবল জানিয়েছে, ডিসপ্লে তৈরিতে অ্যাডভান্স হাই পারফরমেন্স ইন-প্লেইন সুইচিং (এএইচ-আইপিএস) প্রযুক্তি ব্যবহার করেছে এলজি। আর এর ফলে ডিসপ্লেতে পরিচ্ছন্ন ছবি ও ভিডিও দেখা যাবে, টাচ করলে দ্রুত সাড়া দেবে। পাশাপাশি বেশি স্বচ্ছ ও উজ্জ্বল ছবি দেখাবে। নতুন এই ডিসপ্লে বিদ্যুত্ সাশ্রয়ী হওয়ায় ব্যাটারিতে চার্জ থাকবে বেশিক্ষণ।৪ জুনে বোস্টনে অনুষ্ঠিতব্য এসআইডি ২০১২ ডিসপ্লে উইকে এই ডিসপ্লে প্রদর্শন করবে এলজি।