পাঁচ বছরে পা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাহিত্য-সংস্কৃতি ও সমাজবিষয়ক মাসিক অনলাইন ম্যাগাজিন বাংলামাটি (www.banglamati.net ) পাঁচ বছরে পা দিয়েছে। পঞ্চম বর্ষ প্রথম সংখ্যা চলতি আগস্ট মাসে বেরিয়েছে। এ সংখ্যায় যথারীতি রয়েছে প্রবন্ধ, নিবন্ধ, গল্প, কবিতা, উপন্যাস, বিশ্বসাহিত্য, ভ্রমণ, সংস্কৃতি, আমেরিকার চিঠি, সাক্ষাৎকার, বই আলোচনা, ফিচারসহ প্রতিটি নিয়মিত বিভাগ। হুমায়ূন আহমেদ স্মরণে বিশেষ আয়োজন আছে এই অনলাইন পত্রিকায়। একুশে বইমেলায় প্রকাশিত বই থেকে নির্বাচিত ৫২টি বইয়ের সংক্ষিপ্ত পরিচিতিও আছে এতে। —বিজ্ঞপ্তি