পাঁচ মাসে ১০ কোটি গুগল ফটোজ ব্যবহারকারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুগল ফটোজ
গুগল ফটোজ

মাত্র পাঁচ মাসেই ১০ কোটি ব্যবহারকারীর মাইলফলক পেরিয়েছে গুগল ফটোজ সেবাটি। ২০ অক্টোবর গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, খুব কম সময়ের মধ্যে প্রতি মাসে ১০ কোটি ব্যবহারকারীর মাইলফলক ছুঁয়েছে তাঁদের এই ছবি সংরক্ষণের সেবাটি। এখানে যত খুশি তত ছবি বিনা মূল্যে রাখতে পারেন ব্যবহারকারীরা। এটি আইওএস, অ্যান্ড্রয়েড অ্যাপ হিসেবে এবং ওয়েবেও ব্যবহার করা যায়। জিমেইল ব্যবহার করে সহজেই এ সেবাটি ব্যবহার করা যায়। এ বছরের মে মাসে গুগল প্লাস নেটওয়ার্ক থেকে এটি পৃথক সেবা হিসেবে চালু করে গুগল। মাত্র পাঁচ মাসে ১০ কোটি ব্যবহারকারীর মাইলফলক ছোঁয়ার বিষয়টি খুব সহজ ছিল না বলেই মনে করছে গুগল। এর আগে পিনটারেস্ট ও টুইটারের ক্ষেত্রে এ মাইলফলক ছুঁতে পাঁচ বছর সময় লেগেছিল। ইনস্টাগ্রামের লেগেছিল আড়াই বছর। (দ্য ভার্জ)