পাঁচ হাজার টাকায় ট্যাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে বসুন্ধরা সিটির ‘ইলেকট্রো ভিশন’ এ পাওয়া যাচ্ছে মাত্র ৫ হাজার টাকায় ট্যাবলেট পিসি। অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিন অপারেটিং সিস্টেমের আকর্ষণীয় নকশার এই ট্যাবের নাম এইচটিএস। টাচস্ক্রিন সুবিধার এই ট্যাবলেট পিসিটি কিনলে এক বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে।
ইলেকট্রো ভিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদ উপলক্ষে কম দামের ট্যাবের পাশাপাশি বিশেষ দামে ইলেকট্রো ভিশনে লেনোভো, আসুস, আইনল, প্রেস্টিজিও ব্র্যান্ডের বিভিন্ন মডেলের ট্যাবলেট পিসি পাওয়া যাবে। ঈদ পর্যন্ত প্রতিটি ট্যাবের সঙ্গে আকর্ষণীয় কভার বিনামূল্যে দেওয়া হবে বলেই এ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।